August 10, 2026, 10:27 am

রবীন্দ্র প্রয়াণ দিবসে শিক্ষার্থীদের সমবেত সংগীতের আয়োজন

রবীন্দ্র প্রয়াণ দিবসে শিক্ষার্থীদের সমবেত সংগীতের আয়োজন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা সমবেত সংগীত পরিবেশন করেছেন।

শনিবার (৮ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

এ অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

সম্মিলিত সংগীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীলতা ও বাঙালির সাংস্কৃতিক জীবনে তাঁর অবদানের প্রতি নতুন প্রজন্মের শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা