August 10, 2026, 10:28 am

বনবিভাগের উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

বনবিভাগের উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ রোববার নগরীর বেলস পার্ক মাঠে বৃক্ষরোপণ, অভিযান ও মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে।

মন্ত্রী জানান, উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রোধে সরকার কাজ করছে। তিনি বনবিভাগের যে কোন উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বৃক্ষায়ণ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, জলবায়ুর পরিবর্তন বাংলাদেশের জন্য একটি গুরুতর সমস্যা, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোর জন্য। তিনি বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন, নাহলে তাপমাত্রা বসবাসের অযোগ্য হয়ে যাবে।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেছেন, যার আওতায় প্রতিবছর ৫ কোটি গাছ রোপণ করা হবে। এই লক্ষ্যেই সারাদেশে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনের পর তিনি বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় ৫০টি নার্সারি অংশগ্রহণ করেছে, যা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা