August 10, 2026, 12:11 pm

প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: খলিলুর রহমান

প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: খলিলুর রহমান

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

সোমবার (১০ আগস্ট) ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে ব্রিকসে দাওয়াত দেওয়া হয়নি, বরং বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে খলিলুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা