September 26, 2026, 2:19 am

বরগুনায় চোর চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার ৯ লাখ ৩০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার

বরগুনায় চোর চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার ৯ লাখ ৩০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার

বরগুনায় একটি চোর চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৯ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন খাদিজা ও মরিয়ম, যারা সম্পর্কে আপন বোন। অভিযানের সময় তাদের স্বামী পালিয়ে যায়।

পুলিশ জানায়, একটি চোরাই অটোরিকশা উদ্ধারের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় খাদিজা জানান, একটি নতুন আলমিরা তার নয়, বরং তার বোন মরিয়মের। পরে মরিয়মের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের তল্লাশিতে আলমিরা খুলে ৯ লাখ ৩০ হাজার টাকা এবং ৬ ভরি ১১ আনা ৫ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে চুরি, চোরাই মাল সংরক্ষণ এবং চোরাই মাল ক্রয়-বিক্রয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, মরিয়মের স্বামী সোহেল ঢাকায় সিএনজি চালক হিসেবে কাজ করেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, উদ্ধার হওয়া অর্থ ও স্বর্ণালঙ্কারের উৎস শনাক্তে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা