August 7, 2026, 6:53 pm

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বহিষ্কার, গোপনে ছবি শেয়ার করার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বহিষ্কার, গোপনে ছবি শেয়ার করার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ হলের শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশীকে গোপনে সহপাঠীদের আপত্তিকর ছবি তুলে তার এক বন্ধুকে পাঠানোর অভিযোগে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত ঐশী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থী কিছু কথা স্বীকার করায় তাকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। হল প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম শামছুল হক ছিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলা বিভাগের অধ্যাপক ড. আরিফা আক্তারকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং সদস্যসচিব করা হয়েছে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামানকে।

ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থী আবিদ নামে এক লন্ডনপ্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই যুবককে সন্তুষ্ট করতে তিনি গোপনে ছবি সংগ্রহ করতেন। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ছাত্রী তাদের ঘুমন্ত অবস্থায় বা সাধারণ পোশাকে ছবি তুলেছেন। শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা ও গোপনীয়তার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

অভিযুক্ত ঐশী নিজের ভুল স্বীকার করেছেন, তবে আবিদ দাবি করেছেন যে, ঐশী এসব ছবি তুলে বিকৃত আনন্দ পেতেন। তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার জানিয়েছেন, তারা দ্রুত তদন্ত সম্পন্ন করবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা