দক্ষিণী মেগাস্টার আল্লু আর্জুন সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার শৈশবের প্রথম ক্রাশের নাম প্রকাশ করেছেন। তিনি জানান, ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ছিলেন তার একমাত্র সেলিব্রিটি ক্রাশ।
আল্লু আর্জুন বলেন, শ্রীদেবীর বিয়ের খবর শুনে তিনি ভেঙে পড়েছিলেন। ১৯৯৬ সালের জুনে প্রযোজক বনি কাপুরের সঙ্গে শ্রীদেবী বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এই খবর শুনে আল্লু আর্জুনের মন ভেঙে যায় এবং তিনি সেদিন অঝোরে কেঁদেছিলেন।
তিনি আরও জানান, শ্রীদেবীর প্রতি তার অন্ধ অনুরাগ ছিল। শৈশব থেকেই তিনি অভিনেত্রীর রূপ ও অভিনয়ের প্রতি মুগ্ধ ছিলেন। শ্রীদেবীকে অন্য কারও পাশে কল্পনা করাও তার জন্য কঠিন ছিল।
২০১৮ সালে শ্রীদেবীর আকস্মিক প্রয়াণ গোটা বিনোদন জগতকে স্তব্ধ করে দেয়। আল্লু আর্জুনও এই ঘটনায় গভীরভাবে প্রভাবিত হন এবং শ্রীদেবীর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।