July 31, 2026, 9:17 am

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জায়েদ খান প্রধান আকর্ষণ

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জায়েদ খান প্রধান আকর্ষণ

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল আগামী ২ আগস্ট জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান।

এবারের ফেস্টিভ্যালে জায়েদ খানের সাথে মঞ্চে উপস্থিত থাকবেন 'ইতিহাস' সিনেমার নায়ক কাজী মারুফ, চিত্রনায়ক ইমন, চিত্রনায়ক সজল, চিত্রনায়িকা বিন্দু এবং জনপ্রিয় গায়ক প্রতিক হাসান। প্রবাসী বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে জায়েদ খানের অংশগ্রহণ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ফেস্টিভ্যালের মূল অনুষ্ঠানের পূর্বে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন, যেখানে দেশ-বিদেশের নির্মাতা, অভিনয়শিল্পী এবং সংস্কৃতিকর্মীরা মিলিত হবেন।

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে ২০টি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক এবং অন্যান্যদের পুরস্কৃত করা হবে। বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।

আয়োজকরা আশা করছেন, এই উৎসব প্রবাসে বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা