September 27, 2026, 3:51 pm

পরীমণির আবেগী বার্তা: বাস্তব জীবনকে উদযাপন করার আহ্বান

পরীমণির আবেগী বার্তা: বাস্তব জীবনকে উদযাপন করার আহ্বান

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ডিজিটাল কৃত্রিমতা ও যান্ত্রিক ব্যস্ততা থেকে দূরে সরিয়ে জীবনকে উপভোগ্য ও আনন্দময় করার বার্তা দিয়েছেন। তার এই মন্তব্য সম্প্রতি শোবিজ জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

গত ২৯ জুলাই ‘বিডি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড সিজন-২’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরীমণি ভক্তদের উদ্দেশ্যে এই বার্তা দেন। অনুষ্ঠানে গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য তিনি মঞ্চে আমন্ত্রণ পান।

মঞ্চে উঠে স্মারক হস্তান্তরের পর পরীমণি দর্শকদের হাততালি দেওয়ার জন্য ইশারা করেন। কিন্তু তিনি লক্ষ্য করেন, উপস্থিত দর্শকরা সেই মুহূর্তকে উপভোগ না করে মোবাইলের স্ক্রিনে বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

দর্শকদের এই আচরণ পরীমণির হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, ‘জীবনে একটা তালি অনেক বড়। জীবনটাকে উদযাপন করা অনেক বড় একটা মোমেন্ট।’ তিনি আরও বলেন, ‘এসব ভিডিও একদিন ডিলিট করে দিলে সব শেষ! কিন্তু জীবনটাকে যদি সত্যিই উদযাপন করতে পারেন, তবে অনেক সুখে থাকবেন।’

পরীমণির এই দার্শনিক বার্তা উপস্থিত সবাইকে ভাবিয়ে তোলে এবং মিলনায়তনটি করতালি ও প্রশংসায় মুখর হয়ে ওঠে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা