August 23, 2026, 3:48 pm

কঙ্গনার ‘জেন-আলফা’ প্রজন্মের প্রতি আগ্রহ প্রকাশ

কঙ্গনার ‘জেন-আলফা’ প্রজন্মের প্রতি আগ্রহ প্রকাশ

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি ‘জেন-আলফা’ প্রজন্মের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, বিক্ষোভের সময় কিছু তরুণ-তরুণী অশালীন ভাষা ব্যবহার করেছিলেন, যা তাকে উদ্বিগ্ন করেছে।

কঙ্গনার মতে, জেন-আলফার মানসিকতা হলো ‘সোজা কথায় আসা’ এবং তারা কোনো ধরনের ‘ননসেন্স’ বরদাস্ত করেন না। শনিবার (২২ আগস্ট) তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে জেন-জি’দের ব্যঙ্গ করে একটি ভিডিও শেয়ার করেন এবং লেখেন, ‘It is official I identify as Gen Alpha’।

ভিডিওর মাধ্যমে কঙ্গনা জেন-আলফার দেশপ্রেমের প্রশংসা করেন এবং তাদের সরাসরি মনোভাবের প্রতি তার আগ্রহ প্রকাশ করেন। তার এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

কঙ্গনা রানাউত ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সম্প্রতি তিনি ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় অভিনয় করেছেন এবং সামনে হলিউডে ‘ব্লেসেড বি দ্য ইভিল’ সিনেমার মাধ্যমে অভিষেকের পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা