August 2, 2026, 11:39 am

রংপুরে বজ্রপাতে নারীসহ ৪ জন নিহত ও আহত

রংপুরে বজ্রপাতে নারীসহ ৪ জন নিহত ও আহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ চারজন হতাহতের ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার কুশারিগঞ্জ বলগা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনায় নিহত হয়েছেন শান্তি রায় (৪৫) ও সহিচন্দ্র (৫৫)। আহতদের মধ্যে সালন চন্দ্র (৫৫) ও টেপরা চন্দ্র (৬০) গুরুতর অবস্থায় রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শান্তি রানীর চায়ের দোকানে কয়েকজন চা পান করতে উপস্থিত ছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে শান্তি রায় ও সহিচন্দ্র নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।

পীরগঞ্জ থানার ওসি হোসেন প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা