October 28, 2026, 8:33 am

আট বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর) আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা