October 28, 2026, 8:34 am

লালমনিরহাটে দুই সন্তানের জননী শিলা হত্যা: প্রধান আসামি স্বামী গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রামে গৃহবধূ শিলা (২৫) হত্যার ঘটনায় তাঁর স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রধানবাড়ি এলাকায় শিলার মৃত্যুর ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা তুষার হোসেন শাহীনের স্ত্রী। তাঁদের ছয় বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে সন্তানদের সঙ্গে খাওয়াদাওয়ার সময় শিলা ও তাঁর স্বামীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন তাঁর স্ত্রীকে ধাক্কা দিলে তিনি ঘরের চৌকাঠে পড়ে মাথায় আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক বক্তব্য।

নিহত শিলার নানা মোশাররফ হোসেন অভিযোগ করেছিলেন, তাঁর নাতনিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শুরুর দিকে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছিল পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শিলা হত্যার ঘটনায় তাঁর স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

লালমনিরহাট প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা