October 27, 2026, 2:00 pm

পাঁচবিবিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক

জয়পুরহাটের পাঁচবিবিতে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
মঙ্গলবার বিকালে পাঁচবিবি উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ মাথায় শেষ হয়। এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান। সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী মাস্টার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, জেলা যুবদলের সদস্য লিটন আরেফিন, যুবনেতা শফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, রহিদুল ইসলাম, মাহমুদ হোসেন মামুন, জেলা যুবদলের সদস্য রাজীব ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মামুন খাঁন, যুবনেতা মোঃ রাজ খাঁন, পিয়ার নবী ও সাদ্দাম হোসেন সহ অনেকেই। জয়পুরহাট জেলা যুবদলের সদস্য রিপন আকন্দ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা