October 27, 2026, 12:02 pm

ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল

আওয়ামীলীগ শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে গভীর নলকূপ দখলে নেওয়ায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। জয়পুরহাটের পাঁচবিবি আওলাই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সম্পাদক একরামুল হক চৌধুরী তাওহীদ ক্ষমতার প্রভাবে আওলাইয়ের কিনা মন্ডলের ছেলে বেলাল মন্ডলের গভীর নলকূপটি দখল করায় প্রতিকারের আশায় থানায় অভিযোগের পাশাপাশি সংবাদ সম্মেলন করেন।

গত শুক্রবার বেলাল সংবাদ সম্মেলনে বলেন, ১০’বছর প্রবাসে শ্রমিকের কাজ করি। ছেলেদের ভবিষ্যতে ১৭’লক্ষ টাকায় গভীর নলকূপের সকল কার্যক্রম সম্পন্ন করি। হঠাৎ চেয়ারম্যান ও মৃত ছহির উদ্দিনের ছেলে আবু বক্কর রশিদ রাজনৈতিক প্রভাবে আমাকে জিম্মি করে ৩’লক্ষ টাকা চাঁদা দাবী করে। নলকূপের ঘর, বিদ্যুৎ সংযোগ বাবদ আমাকে ৪’লক্ষ টাকা দিয়ে প্রকল্পটি নিজের নামে লেখে নেওয়ায় আমার সাড়ে ১২’লক্ষ টাকার ক্ষতি হয়। তিনি আরো বলেন, ১০’কেভির ৩’টি ট্রান্সফরমার বেআইনিভাবে পোল্ট্রি খামারে অবৈধ বৈদতিক সুবিধা ভোগ করছে। সংযোগের মিটার নং-৯২৫৮৭৩২৫ (বই নং-৩৪/৫৮০/৮০১০)। বাড়িতে নেশাদ্রব্য দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টাও করেছিল তারা। আমার ন্যায্য পাওনা ফিরে পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বেলাল।

তাওহীদ চেয়ারম্যান বলেন, বেলালের এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উপযুক্ত মূল্যেই এসব ক্রয় করেছেন যার সব দলিল প্রমাণ আমার কাছে আছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা