August 3, 2026, 12:56 pm

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা আর্জেন্টিনার কিকি রামোস

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা আর্জেন্টিনার কিকি রামোস

বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচটি ছিল দুই অনূর্ধ্ব-১৭ দলের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ, যেখানে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছে হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন রামোসের।

রামোস, যিনি ‘কিকি’ নামেই পরিচিত, ২০১০ সালের ১২ জানুয়ারি হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্পের সময় ৮-৯ মাস বয়সী ছিলেন। ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং এর কেন্দ্র ছিল পোর্ট অব প্রিন্স থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। তিনি এক অনাথ আশ্রমে বেঁচে ছিলেন এবং ভূমিকম্পের আগেই একটি আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল।

রামোসের কাগজপত্র ভূমিকম্পের মধ্যে অক্ষত ছিল, ফলে তিনি দ্রুত দক্ষিণ আমেরিকায় আসতে সক্ষম হন। বর্তমানে তিনি ভেলেজ সার্সফিল্ডের যুব দলে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং তার পারফরম্যান্স নজর কাড়ছে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের দায়িত্বে থাকা সাবেক আর্জেন্টাইন তারকা দিয়েগো প্লাসেন্তের।

আর্জেন্টিনা কাতারে আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই প্রীতি ম্যাচগুলো খেলছে। বিশ্বকাপে তারা অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও মোজাম্বিকের সাথে ‘সি’ গ্রুপে অবস্থান করছে।

কিকি রামোসের শারীরিক গঠন, দুর্দান্ত অ্যাথলেটিক সক্ষমতা এবং গোল করার দক্ষতা তাকে আর্জেন্টিনা জাতীয় দলের স্কাউটদের দৃষ্টি আকর্ষণ করতে সহায়তা করেছে। যদি তিনি ২০২৬ কাতার বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পান, তবে তিনি ১৯৭৩ সালে প্যারাগুয়ের হেরিবের্তো কোরেয়ার পর আর্জেন্টিনার জার্সি পরা প্রথম খাঁটি বিদেশি খেলোয়াড় হবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা