August 9, 2026, 7:19 am

বিহারের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার করানো হয় মল

বিহারের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার করানো হয় মল

ভারতের বিহার রাজ্যের মাইহার জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে এসে মাঠে মলত্যাগ করেন এবং শিক্ষার্থীদের দিয়ে তা পরিষ্কার করান।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক কোল নিয়মিত নির্ধারিত সময়ে বিদ্যালয়ে আসেন না। তারা দাবি করেছেন, তিনি সাধারণত সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হন। তার অনুপস্থিতিতে শিক্ষার্থীরা তদারকিহীন অবস্থায় বিদ্যালয়ে ঘোরাফেরা করে এবং নিয়মিত ক্লাসও হয় না।

শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে আসেন এবং কখনো কখনো বিদ্যালয়ের ভেতরেই মলত্যাগ করেন। এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, তাকে মল পরিষ্কার করতে বাধ্য করা হয়েছিল এবং এ সময় শিক্ষক তাকে গালিগালাজও করেন।

অভিভাবকরা অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক পান খেয়ে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে পিক ফেলেন এবং বিদ্যালয়ের মধ্যাহ্নভোজ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ব্লক শিক্ষা কর্মকর্তা রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, অভিযোগের পর প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্তের প্রস্তাব জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে পাঠানো হচ্ছে।

বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে ট্যাবলেটে ইউটিউব ভিডিও দেখতে দেখা যায়। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেছেন, তবে বিদ্যালয়ের চারপাশে ছড়িয়ে থাকা গুটখার পিকের দাগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে দেব।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা