August 9, 2026, 8:55 am

হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় ৮ জন নিহত, আহত ১০

হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় ৮ জন নিহত, আহত ১০

ভারতের হিমাচল প্রদেশের চম্বা জেলায় একটি বেসরকারি বাস দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন। আজ শনিবার সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চম্বার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের একটি সড়কে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দারা সাহায্যের জন্য চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পরে পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), হোম গার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের চম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় চালক ও কন্ডাক্টরসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা