August 10, 2026, 12:21 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হৃদয়ে সাহিত্য’-এর প্রথম বার্ষিক সাহিত্য উৎসব অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হৃদয়ে সাহিত্য’-এর প্রথম বার্ষিক সাহিত্য উৎসব অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হৃদয়ে সাহিত্য’-এর প্রথম বার্ষিক সাহিত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, সৃজনশীলতা এবং নবীন লেখক তৈরির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।

শনিবার (০৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে কবি, সাহিত্যিক, গবেষক, সম্পাদক, প্রকাশক, পাঠক ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর, এটিএন বাংলার এডিশনাল ভাইস প্রেসিডেন্ট সেলিম দৌলা খান, বিশিষ্ট সাহিত্যিক অমল সাহা এবং অন্যান্য অতিথিরা।

রেজাউদ্দিন স্টালিন তার বক্তব্যে কবি ও সাহিত্যিকদের লেখা পড়ার গুরুত্ব তুলে ধরেন এবং ‘হৃদয়ে সাহিত্য’-এর কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

উৎসবে সাহিত্যচর্চা, কবিতা পাঠ, গল্প পাঠ, সাহিত্য আলোচনা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ‘হৃদয়ে সাহিত্য’ ভবিষ্যতে নিয়মিত সাহিত্যসভা, পাঠচক্র এবং সৃজনশীল লেখালেখির কর্মশালার আয়োজন করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা