October 3, 2026, 12:52 pm

নিক ম্যাডিনসন। ছবি: সংগৃহীত

ক্যানসার জয় করে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ম্যাডিনসন

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে নিক ম্যাডিনসন। দীর্ঘ বিরতির পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে অস্ট্রেলিয়ার দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না জশ ইংলিস। আঙুলের চোটের কারণে আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হতে যাওয়া টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ম্যাডিনসনকে। একই সঙ্গে ভিক্টোরিয়ার উইকেটকিপার-ব্যাটার স্যাম হার্পারকেও দলে যুক্ত করেছে অস্ট্রেলিয়া।

২০২৫ সালের এপ্রিলে ম্যাডিনসনের ক্যানসার শনাক্ত হয়। জুলাইয়ে তার কেমোথেরাপি শেষ হয়। চিকিৎসার শেষ ধাপ সম্পন্ন হওয়ার আট সপ্তাহ পর ক্রিকেটে ফেরার ছাড়পত্র পান তিনি।

ক্যানসার শনাক্ত হওয়ার পর প্রথম শ্রেণির ক্রিকেটে আর খেলেননি ম্যাডিনসন। তবে গত মৌসুমে বিগ ব্যাশ লিগে পাঁচটি ম্যাচ খেলেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

২০১৬ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট খেলেছিলেন ম্যাডিনসন। এবার দলে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে তার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা