September 26, 2026, 4:40 pm

‘লিডারশিপ অ্যান্ড একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন নোবিপ্রবি উপ-উপাচার্য

নোবিপ্রবি প্রতিনিধি:

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘লিডারশিপ অ্যান্ড একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ লাভ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক কর্তৃক আয়োজিত বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, এমপি।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়া ব্যক্ত করে অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম সম্মাননার জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এ ধরনের স্বীকৃতি শিক্ষা ও গবেষণাক্ষেত্রে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুপ্রেরণা জোগায়।” শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনে সবাইকে একসাথে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, উচ্চশিক্ষায় দূরদর্শী নেতৃত্ব ও গবেষণা-শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা