August 8, 2026, 7:30 am

ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস মার্কিন সিনেটে

ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রের সিনেটে ভারত, চীনসহ অন্তত ৫টি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস হয়েছে। গতকাল শুক্রবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে এ বিলটি পাস হয়।

বিলটির নাম ‘রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’, যা সাবেক সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম দ্বারা প্রণীত। বিলের উদ্দেশ্য হলো ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে তেল ও জ্বালানি পণ্য ক্রয়ের মাধ্যমে রাশিয়াকে অর্থ সহায়তা প্রদানকারী দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া।

সিনেটে ১০০ জন সদস্যের মধ্যে ৮৬ জন বিলটির পক্ষে এবং ১১ জন বিপক্ষে ভোট দেন। বাকি ৩ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে, যেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হলে তা প্রেসিডেন্টের কাছে যাবে।

বিলটি কার্যকর হলে ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া অতিরিক্ত শুল্কের ঝুঁকিতে পড়তে পারে। এই দেশগুলো রাশিয়ার ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল এবং ইউক্রেন যুদ্ধ চলাকালেও সেই নির্ভরতা অব্যাহত রেখেছে।

এছাড়া, বিলটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির ধনকুবের ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবও রয়েছে। ইরানের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা