August 8, 2026, 7:31 am

মেসি ও রোনালদোর ওপর হামলার পরিকল্পনা, পুলিশের নথিতে তথ্য প্রকাশ

মেসি ও রোনালদোর ওপর হামলার পরিকল্পনা, পুলিশের নথিতে তথ্য প্রকাশ

ফুটবল তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর হামলার পরিকল্পনার তথ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের পুলিশের একটি ফাঁস হওয়া নথিতে প্রকাশিত হয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপ চলাকালে তাদের এবং ম্যাচ রেফারিদের ওপর একাধিক মৃত্যুঝুঁকি ও আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ ও স্প্যানিশ ওয়েবসাইট ‘ইনফরমাসিওন ডট ইএস’ জানায়, আর্জেন্টিনা দলের জন্য সবচেয়ে বেশি হুমকি ছিল। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে এক ব্যক্তি ফোন করে জানান যে, তিনি গ্রেনেড ও এআর-১৫ রাইফেলসহ স্টেডিয়ামে হামলা চালাবেন এবং সরাসরি মেসিকে হত্যার হুমকি দেন।

মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক সন্দেহভাজন পোস্ট করেন যে, তিনি শরীরের চারদিকে বোমা বেঁধে আটলান্টা স্টেডিয়ামে ঢুকে মেসির ওপর আত্মঘাতী হামলা চালাবেন। ওই ম্যাচের সময় স্টেডিয়ামের ডাস্টবিনে তিনটি বোমা থাকার খবর পুলিশকে দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়।

ক্রিস্টিয়ানো রোনালদোও হামলার লক্ষ্য ছিলেন। ফিফার এক কর্মী জানান, এক রহস্যময় ব্যক্তি রোনালদোর হোটেলের তথ্য জানার চেষ্টা করছিলেন। এক ভক্ত পুলিশের চোখ এড়িয়ে রোনালদোর হোটেলের লিফটে ওঠার চেষ্টা করেন, পরে জানান যে, তিনি কেবল একটি সেলফি তুলতে চেয়েছিলেন।

ম্যাচ রেফারিরাও উগ্র সমর্থকদের হুমকির মুখে পড়েন। আর্জেন্টিনা-মিশর ম্যাচের সিদ্ধান্তের পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ারকে ৬ হাজারেরও বেশি হুমকিবার্তা পাঠানো হয়। নিরাপত্তার কারণে ইংল্যান্ডের মিডিয়া সেন্টারকে দুর্গে পরিণত করা হয়েছিল এবং ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা