September 30, 2026, 7:13 pm

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন কাল

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ ও নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেবেন।

এতে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং সফরের সার্বিক বিষয় তুলে ধরা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা