September 30, 2026, 1:57 pm

পাঁচবিবিতে ফ্রী ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে দিনব্যাপী ফ্রী ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বুধবার দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার শতাধিক গবাদি পশুর টিকা প্রদান, কৃমিনাশক, ভিটামিন বিতরণ সহ বিভিন্ন রোগ ও উৎপাদন সংক্রান্ত চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি চিকিৎসকগণ। ক্যাম্পে গরু, ছাগল সহ বিভিন্ন গবাদি পশু নিয়ে কৃষক ও খামারীরা উপস্থিত হন। এসময় অনেক খামারি বলেন, হাতের নাগালে এরকম ফ্রি চিকিৎসা আমাদের গবাদিপশুর জন্য খুব উপকারে আসছে। আমরা আশা করব এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিনিত হলে আমাদের জন্য ভালো এবং সহজেই সেবা পাওয়া যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে এ ধরনের ফ্রি ক্যাম্পের আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রান্তিক খামারীরা সহজেই তাদের গবাদি পশুর চিকিৎসা সেবা পাবেন। তিনি আরও বলেন, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ফয়সাল রাব্বির তত্ত্বাবধানে প্রাণিসম্পদ অফিসের একটি দক্ষ টিম এই চিকিৎসা সেবা প্রদান করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা