September 30, 2026, 3:40 pm

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা চিফ হুইপের

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। যারা অপতৎপরতায় জড়িত, তাদের অনেকে পালিয়ে গেছে। পরিস্থিতির উন্নয়নে সরকার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারে।

তিনি আরও বলেন, ‘কিছু মানুষ ধর্মের লেবাস ধরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের ইসলামপ্রিয় মানুষ বিএনপির সঙ্গেই আছে।’

চিফ হুইপ বলেন, সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা