মো. সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ১১ ঘটিকায় সমাজসেবা কার্যালয়ের সামনে মোট ১৪ জন ভিক্ষুককে তিনটি করে ছাগল দেওয়া হয়।
এবং দুইজন ভিক্ষুককে মালামালসহ মুদির দোকান হস্তান্তর করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের হাতে ছাগল তুলে দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল বাড়ি, বেদদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আলাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সরকারের একটি মহৎ উদ্যোগ ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচি।
আমরা ফুলবাড়ী শহরের প্রকৃত অসহায় ভিক্ষুকদের খুঁজে তাদের হাতে ছাগলগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি,
আশা করছি এই ছাগল লালন পালন করে তারা কিছুটা হলেও স্বাবলম্বী হবেন।