September 29, 2026, 2:38 pm

জামালগঞ্জে নৌযান শ্রমিক-ব্যবসায়ীদের মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদার কর্তৃক নৌ পথে ৫০ পয়সার স্থলে ২.৮০ পয়সা লোড-আনলোডে মোট ৫.৬০ পয়সা অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের সাথে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদকের সাথে মতবিনিময় করেছেন স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ ও মিনি স্টোন মালিক সমিতির মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিক ও ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের ন্যায্য দাবি আদায়ে দীর্ঘ প্রায় ৩/৪ মাস যাবৎ সভা সমাবেশ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদকের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো ফল পাচ্ছি না। আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা নিরুপায় হয়ে বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ ও মালেক মিয়ার দ্বারস্থ হলে তারা ব্যবসায়ী ও শ্রমিকদের ন্যায্য দাবি এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করলে ইজারাদার ও তিনজন নেতা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই মিথ্যা ষড়যন্ত্র অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

সভায় পৃথক বক্তব্যে শ্রমিকরা আরো বলেন, সম্প্রতি বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ, মালেক মিয়ার নাম ব্যবহার করে একটি অসাধু ও স্বার্থান্বেষী মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে ব্যানার তৈরি করে মিছিল ও মানববন্ধন করেছে। বিষয়টি তাদের নজরে আসার পর তারা বিস্মিত ও হতবাক হয়েছেন।

তারা দাবি করেন, বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট ইজারা তাদের নামে নয়। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক বলেছেন এটা উপজেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত নয়। এটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের হাতে রয়েছে। তারপরেও শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন এবং পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতিপত্র গ্রহণ এবং লাইসেন্সের ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মিনি স্টোন ক্যাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, ব্যবসায়ী নবী হোসেন, লাল মিয়া, রহম আলী, ব্যবসায়ী লোকমান হোসেন, বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, ব্যবসায়ী জসিম উদ্দিন ও জয়ধর আলী প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা