September 29, 2026, 7:45 am

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ছবি: সংগৃহীত

ব্রাজিলের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ আজ

বিশ্বকাপের পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সেই হতাশা কাটিয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে জয়ে ফিরতে মাঠে নামছে সেলেসাওরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শুরু হবে ব্রাজিল-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। তবে অনলাইন প্ল্যাটফর্ম সনি লিভ ও স্পোর্টজফাই অ্যাপে ম্যাচটি দেখা যাবে।

প্রথম ম্যাচে ড্রয়ের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওপর প্রত্যাশার চাপ কিছুটা বেড়েছে। তবে ফলাফল কিংবা সমালোচনা নিয়ে না ভেবে দলের নতুন খেলোয়াড়দের নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।

দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন আনচেলত্তি। শুধু খেলোয়াড় পরিবর্তন নয়, কৌশলেও দেখা যেতে পারে নতুনত্ব। প্রথম ম্যাচে ৪-২-৩-১ ফরমেশনে খেললেও অনুশীলনে ৪-৩-৩ ছকে দলকে প্রস্তুত করেছেন তিনি।

ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের একাদশ ও কৌশলে কী পরিবর্তন আসে, সেটিই এখন দেখার বিষয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা