September 29, 2026, 7:46 am

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সংগৃহীত

এলপিজি সংকট নেই, সহিংসতা কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের সঙ্গে কথা বলে তিনি এ তথ্য পেয়েছেন বলে জানান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের উন্নয়ন ও অগ্রগতি কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি হয়েছে। এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে জ্বালানি ও শক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগের সময়ের তুলনায় দেশ অনেকটাই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। বর্তমানে সহিংসতার ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

অনলাইন নিরাপত্তা ও অপতথ্য রোধের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, যুগোপযোগী ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা গেলে সমাজে অপতথ্য ও গুজবের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা