বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, যারা পালিয়ে যায়, তারা আর দেশে ফিরতে পারে না।
আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, জুলাই আন্দোলন হচ্ছে বহুদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদীরা দেশের সার্বভৌমত্বকে ক্ষমতার লোভে পার্শ্ববর্তী দেশের কাছে বিকিয়ে দিয়েছিল।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের ফলস্বরূপ জাতি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের দেশ থেকে বিতারিত হতে বাধ্য করেছে।
রিজভী বলেন, কোনভাবে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য তাদের বিপরীত কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং স্বৈরাচারীদের প্রত্যাবর্তন ঘটবে না।