August 17, 2026, 10:16 am

বর্তমান সংকটের জন্য সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

বর্তমান সংকটের জন্য সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, সরকার সঠিকভাবেই পরিচালিত হচ্ছে এবং বর্তমান সময়ে যে সংকটগুলো তৈরি হয়েছে, তার জন্য বর্তমান সরকার দায়ী নয়।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি জানান, সংকট সমাধানে সরকার বহুমুখী পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, আগের সরকার ১৮ বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে।

পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে মুখ্যসচিব বলেন, যেকোনো সময় পে-স্কেল বাস্তবায়ন হতে পারে এবং বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করাকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।

এদিকে, ১৮০ দিনের মাথায় মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে জানতে চাইলে মুখ্যসচিব এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা