August 17, 2026, 9:50 am

কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন তারা। জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় তারা জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে প্রায় ৫ থেকে ৭ মিনিট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়। এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মিছিলকারীদের পাওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা