August 17, 2026, 10:29 am

সিরাজগঞ্জে এনজিও কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে এনজিও কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরিফুল ইসলাম (৪৫) নামের এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার দুর্গানগর গ্রামের নিজ বাড়ির পাশে মেহগনি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফুল ইসলাম ওই গ্রামের দানেজ আলীর ছেলে এবং তিনি স্থানীয় ‘সোনার বাংলা পল্লী উন্নয়ন সংস্থা’ নামে একটি এনজিওর পরিচালক ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, স্থানীয়রা আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা