August 17, 2026, 9:13 am

কাতারে বন্দি তিন ইরানি সামরিক পাইলট, পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

কাতারে বন্দি তিন ইরানি সামরিক পাইলট, পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

মার্চ মাসের একটি অভিযানের পর থেকে নিখোঁজ থাকা তিনজন সামরিক পাইলটকে কাতারে বন্দি হিসেবে গণ্য করছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, কাতার সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় থাকা সত্ত্বেও আইনগত এবং আন্তর্জাতিক ফোরামে তাদের ভাগ্যের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত তিন বৈমানিককে বন্দি হিসেবে ধরে নিয়ে সব ধরনের আইনি ও আন্তর্জাতিক মাধ্যম ব্যবহার করা হবে।

তিনি জানান, গত ২ মার্চ একটি অভিযানে চারজন বৈমানিক অংশ নিয়েছিলেন, যার মধ্যে একজনের মরদেহ ইরানে ফেরত পাঠানো হয়।

নিখোঁজ হওয়ার পরপরই এই বিষয়ে কূটনৈতিক তৎপরতা শুরু হয়, যার অন্তর্ভুক্ত ছিল আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সঙ্গে যোগাযোগ স্থাপন এবং বিভিন্ন দেশের দূতাবাসের মাধ্যমে পরামর্শ গ্রহণ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা