August 13, 2026, 9:17 am

কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে দোয়া অনুষ্ঠিত

কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে দোয়া অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বনানী কবরস্থানে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

আজ বুধবার বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরের পাশে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা