August 7, 2026, 10:58 pm

মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র

মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক মেটাকে শিশুদের মানসিক ক্ষতি ও যৌন শোষণের ঝুঁকি বাড়ানোর অভিযোগে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটির মোট জরিমানা ৯৪২ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৭ হাজার কোটি টাকার সমান।

নিউ মেক্সিকোর বিচারক ব্রায়ান বিয়েডশেইড এই রায় দিয়েছেন। নতুন আদেশে জরিমানার অর্থ একটি বিশেষ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য ভবিষ্যতে সামাজিক ক্ষতি কমানো। বিচারক মেটাকে একটি দূষণকারী কারখানার সঙ্গে তুলনা করেন, যা জনস্বার্থের ক্ষতি করে।

২০২৩ সালে নিউ মেক্সিকোর আইনজীবীরা মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের যৌন শিকারি ও ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শে নিয়ে যাচ্ছে। আদালত মেটার বিরুদ্ধে ‘আনফেয়ার প্র্যাকটিসেস অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগে মত দেয়।

বিচারক এই ক্ষতিকে ‘জনদুর্ভোগ’ হিসেবে চিহ্নিত করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থের মধ্যে ৪২০ মিলিয়ন ডলার ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও আচরণগত স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ব্যয় করা হবে।

মেটার জন্য বেশ কয়েকটি বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য বিশেষ নিয়মাবলী। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা