September 27, 2026, 12:57 pm

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৮ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় একজন, সামারি ট্রায়ালের অভিযোগে একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় চারজন এবং মাদক মামলায় দুজন রয়েছেন। তবে মাদক মামলায় গ্রেপ্তারদের একজনের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে পাঠানতলী এলাকার মাজাহারুল ইসলাম রিফাত (২৭)কে। সামারি ট্রায়ালের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মিজমিজি পাইনাদি এলাকার মো. নাজির হোসেন (৫০)।

ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার চারজন হলেন—নিমাইকাশারী এলাকার মো. আকাশ মিয়া (৩০), একই এলাকার মো. সজল (২৯), গোদনাইল রসুলবাগ এলাকার মো. ইয়াছিন আরাফাত (২৪) এবং চিত্তরঞ্জন এলাকার মাসুম (৩৫)।

এ ছাড়া মাদক মামলায় মুক্তিনগর বটতলা এলাকার মো. মানিক মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে , মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা