August 3, 2026, 11:42 am

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে বাবাও খুন, প্রধান আসামি গ্রেপ্তার

গাজী সোহেল :

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ ফজলুল হক (৬৫) হত্যা মামলার প্রধান আসামি মোঃ নোবেলকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গত ১৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হককে পিটিয়ে গুরুতর জখম করা হয়। খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই সকালে তিনি মারা যান।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে ফজলুল হকের ছেলে ফারুক খুন হন, সেই মামলার বাদী ছিলেন বাবা ফজলুল হক নিজেই। এবার সেই বাবাকেই পিটিয়ে হত্যা করা হলো। ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
র‌্যাব জানায়, প্রধান আসামি নোবেলসহ রবিন, মিলন ও অনন্ত মিলে ফজলুল হককে মারধর করে বলে অভিযোগ। মামলার পর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। শান্তিনগর ক্যানেলপাড়ের বাসিন্দা নোবেল রমজান শেখ ও রেহানা বেগমের ছেলে। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা