August 2, 2026, 11:46 am

বেনজীর আহমেদের মুক্তি নিয়ে তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ

বেনজীর আহমেদের মুক্তি নিয়ে তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ। রোববার (২ আগস্ট) দুপুরে কালবেলার পক্ষ থেকে তার মুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে দুবাই পুলিশের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

দুবাই পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্স জানায়, এ ধরনের বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করে না। তারা আরও জানায়, বেনজীর আহমেদের বিষয়ে তথ্য জানতে চাইলে তার কোনো নিকটাত্মীয়কে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করতে হবে।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন বেনজীর আহমেদ। এর আগে ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। তার পারিবারিক সূত্র জানায়, তিনি ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন।

তবে আদালতের শর্ত অনুযায়ী, তার দুবাই ত্যাগের অনুমতি নেই এবং পাসপোর্টও কর্তৃপক্ষের কাছে জমা রয়েছে। ঢাকায় পুলিশ সদরদপ্তরের ইন্টারপোল শাখা জানায়, তারা বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে কিছু জানে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র এবং আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা