August 2, 2026, 11:46 am

কাদের-নাছিম-আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

কাদের-নাছিম-আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত আগামী ৪ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন।

রোববার (২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা