August 3, 2026, 12:57 pm

গাইবান্ধায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়া হয়নি

গাইবান্ধায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়া হয়নি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর দ্বি-মুখী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুপার রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগের তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও গত এক বছরে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এই কারণে অভিভাবক ও স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি এলাকাবাসী তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশও করেছেন।

অভিযোগে বলা হয়েছে, রেজাউল করিম গোপনে অবৈধভাবে পরিচালনা কমিটি গঠন করেছেন এবং শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির নামে টাকা গ্রহণ করে জেনারেল ফান্ডের অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া, তার ছেলে তানভীরুল ইসলামকে প্রক্সির মাধ্যমে পরীক্ষায় পাস করানোর অভিযোগও রয়েছে।

স্থানীয় অভিভাবকরা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমে যাবে।

এদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ জানিয়েছেন, সুপারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে এবং অভিযোগের সঠিকতা প্রতীয়মান হয়েছে। তবে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেছেন, তার কাছে অভিযোগের বিষয় জানা নেই।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা