August 2, 2026, 11:40 am

বকশীগঞ্জে বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার পেলেন ইত্তেফাকের শাহীন

মোহাম্মদ আসাদ।
জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ বর্ষের জন্য বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার পেয়েছেন বকশীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাংবাদিক শাহীন আল আমিন। বস্তুনিষ্ঠ অনন্য সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা পদক প্রদান করা হয়।
রবিবার (০২ আগস্ট) বকশীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সময় তার হাতে সম্মাননা পুরস্কারটি তুলে দেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কালের কণ্ঠ সাংবাদিক আব্দুল লতিফ লায়ন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও যুগান্তরের প্রতিনিধি সরওয়ার জামান রতন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ভোরের দর্পণের সাংবাদিক মতিন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশের কণ্ঠের প্রতিনিধি সালাম মাহমুদ, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মানব কণ্ঠের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন হিলারী, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল।
বর্ষসেরা সম্মাননা গ্রহণ করে সাংবাদিক শাহীন আল আমিন বলেন, একটি সম্মাননা ভালো কাজের উৎসাহ যোগায়। আমাকে যে পুরস্কৃত করা হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এ সম্মাননা বকশীগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যদের উৎসর্গ করছি। ব্যতিক্রমী সংবাদ প্রকাশে বকশীগঞ্জ প্রেসক্লাব এর ধারাবাহিকতা বজায় রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা