July 31, 2026, 8:46 am

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে বাগান’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ১০ জনের একটি পর্যটক দল বগালেক ভ্রমণে আসে। তাদের মধ্যে ৮ জন বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নামের দুই পর্যটক প্রশাসনিক নির্দেশ অমান্য করে সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কেওয়াক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হন।

দুর্ঘটনার সময় তারা বগালেক-কেওয়াক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে পাহাড়ের ঝুঁকিপূর্ণ ও ঢালু মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে মোটরসাইকেলটি কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যায়।

দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। গভীর রাত ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রুমা থানার ওসি মানস বড়ুয়া বলেন, বগালেক-কেওক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা