July 13, 2026, 3:04 pm

চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে আটকে পড়েছে পর্যটক এক্সপ্রেস ট্রেন

চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে আটকে পড়েছে পর্যটক এক্সপ্রেস ট্রেন

চট্টগ্রামে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেললাইনের ওপর পানি জমে যাওয়ার ফলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে পড়েছে। ট্রেনটিতে প্রায় ১ হাজার যাত্রী রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি থেমে যায়। হঠাৎ করে ট্রেন থামানোর কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর ভারি বৃষ্টির কারণে রেললাইনের ওপর পানি জমে যায়। ইঞ্জিনে পানি প্রবেশের ঝুঁকি এড়াতে চালক ট্রেনটি থামিয়ে দেন।

রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তারা আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটিকে পেছনে টেনে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

জানালিহাট স্টেশনমাস্টার নেজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, রেললাইনে পানি জমে থাকার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক এক্সপ্রেস ট্রেনে প্রায় ১ হাজার যাত্রী রয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা