July 7, 2026, 12:51 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফাতেমা তার সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানের শারীরিক অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী ফাতেমাকে চাকরির আশ্বাস দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। তার মৃত্যুর দুই সপ্তাহ পর জানা যায়, ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত। এর সাত মাস পর ফাতেমার স্বামীও মারা যান।

স্বামী ও সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়া ফাতেমার পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জিসানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

শুরু থেকেই বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই চিকিৎসার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা