লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে অনশন করা স্কুলশিক্ষিকা আনিকা তাবাসসুম প্রাপ্তি ও সহকারী জজ ইউনুস আলীর মধ্যে অবশেষে বাগদান ও বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গতকাল রোববার (২৫ অক্টোবর) রাতে তাঁদের বাগদান ও বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়।
এর আগে, দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের দাবি তুলে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জহির মোড় এলাকায় বিচারক ইউনুস আলীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন শিক্ষিকা-মোছা: আনিকা তাবাসসুম প্রাপ্তি( ২৯), শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত তাঁর অনশন অব্যাহত ছিল।
অবশেষে বাগদান ও বিয়ের রেজিস্ট্রির মধ্য দিয়ে এ ঘটনার নতুন সংসার জীবনের সাফল্যের প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।