July 7, 2026, 2:32 pm

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ইরান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, ইরান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি আজ মঙ্গলবার ঢাকার টেলিকম ভবনে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউনূসকে ইরান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব প্রদান এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রফেসর ইউনূস ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান এবং ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সংলাপ ও কূটনীতির গুরুত্ব অপরিহার্য। ইউনূস জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি সমগ্র বিশ্বের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা