July 4, 2026, 2:36 pm

রংপুর সমাজসেবা কার্যালয়ের পরিদর্শনে ক্ষুব্ধ মন্ত্রী জাহিদ হোসেন

রংপুর সমাজসেবা কার্যালয়ের পরিদর্শনে ক্ষুব্ধ মন্ত্রী জাহিদ হোসেন

রংপুর সমাজসেবা কার্যালয়ের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর রোকেয়া চত্বরে অবস্থিত সমাজসেবা কার্যালয় পরিদর্শনকালে তিনি এ ক্ষোভ জানান।

মন্ত্রী পরিদর্শনের সময় তৃতীয় তলায় অবস্থিত কম্পিউটার সেকশনের আসবাবপত্র ও কম্পিউটারে জমে থাকা ধুলোর স্তর লক্ষ্য করেন। এছাড়া চতুর্থ তলার সামাজিক অর্থনৈতিক কেন্দ্রের সেলাই প্রশিক্ষণ কক্ষেও ধুলাবালি ছিল। এসময় তিনি নিজেই ধুলা স্পর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, "অফিসের চেয়ার-টেবিল দেখে মনে হচ্ছে গত ১৫ দিনেও কেউ এগুলো ব্যবহার করেনি।" তিনি কক্ষের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় জানান, মন্ত্রী স্যারের নির্দেশনার ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

মন্ত্রী জাহিদ হোসেনের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবসহ অন্যান্যরা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা