July 9, 2026, 12:30 pm

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সংসদে তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি জানান, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা ও চালসহ গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি সহজীকরণ করা হচ্ছে। এছাড়া, শুল্ক ও করহার যৌক্তিকীকরণ এবং বিকল্প উৎস থেকে আমদানির সুযোগ অনুসন্ধানের কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি ও অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া, নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের জনগণের জন্য টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা