November 13, 2026, 7:39 pm

হাসপাতালে মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হাসপাতালে গিয়ে মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন মির্জা আব্বাস।

রক্তশূন্যতা নিয়ে গত বুধবার (২১ অক্টোবর) সকালে হাসপাতালে ভর্তি হন মিজানুর রহমান মিনু। বর্তমানে হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছে। রক্তশূন্যতার কারণে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মিনু। গত মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত একটি জনসভায় যোগ দেন। পরদিন সকালে অসুস্থতা অনুভব করলে তাঁকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় তাঁকে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা